
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে চোর-ডাকাতের আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন স্থানীয়রা। নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দিন ধরে প্রতিদিন পালাক্রমে এ পাহারা দিচ্ছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিটি পরিবার থেকে একজন করে মোট ১২ জন রাতে পাহারায় অংশ নেন। রাত গভীর হলে তাঁরা দলবদ্ধ হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে টহল দেন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাহারাদারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে নির্জন রাত।
পাহারাদারদের একজন মো. জসিম তালুকদার বলেন, স্বরূপকাঠি পৌর এলাকায় পুলিশের টহল তুলনামূলক বেশি থাকলেও ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গভীর রাতে পুলিশের উপস্থিতি কম। তাই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে স্বেচ্ছায় পাহারা শুরু করেছেন তাঁরা।
জসিম আরও বলেন, গ্রামের নিরাপত্তার জন্য সব সময় পুলিশের ওপর নির্ভর না করে স্থানীয়ভাবে এমন পাহারার ব্যবস্থা করা গেলে চুরি-ডাকাতির আশঙ্কা অনেকটাই কমে আসবে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিজেদের জানমাল রক্ষার পাশাপাশি এ উদ্যোগের ফলে গ্রামবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যও বেড়েছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নেছারাবাদে চুরি-ডাকাতিসহ যেকোনো অপকর্ম রোধে পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি গ্রামের সচেতন মানুষও নিজ নিজ এলাকায় পাহারা দিচ্ছেন। কেউ অপরাধ সংঘটনের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
৩ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
৭ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কারখানার ৭ তলা ভবনের ছাদে প্রায় ৭০ জন আটকা পড়ে আছেন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
১১ মিনিট আগে