
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরিপানার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বপন প্রধানীর সৎভাই তালহাকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
স্বপন প্রধানী পৌরসভার সাতানী এলাকার বাসিন্দা। লেকসিটি নামের ভবনটির মালিক তিনি। তাঁর পরিবারে স্কুলশিক্ষক স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে রয়েছে।
শনিবার সকালে ভবনের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, লেকসিটি ভবনের পূর্ব পাশে বিল লাগোয়া একটি গোল ঘর রয়েছে, যেখানে স্বপন প্রধানী মাঝে মাঝে বসতেন। পাশেই পানিতে কচুরিপানার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি রেজাউল করিম রেজা বলেন, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে তাঁর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত কলিম উল্লাহ তাঁর মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেন। মামলার তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর অভিযুক্ত সয়ফুল্লাহ ও তাঁর ছেলে জুবের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কলিম উল্লাহর ওপর হামলা করেন। এ সময় সয়ফুল্লাহ ধারালো দা দিয়ে কলিম উল্লাহর গলায় কোপ দিলে তিনি মাটিতে
২ মিনিট আগে
খুলনা ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে বন্ধ পাটকল শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।
৬ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশাল নগরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলে জাসাস বরিশাল জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১১ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
২২ মিনিট আগে