
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’। আজ বুধবার কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়। ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলা পাঁচ দিনের এই ক্যাম্পে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউটসহ বিভিন্ন পর্যায়ের সদস্য অংশ নিচ্ছেন।
ক্যাম্পে স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডাররা অংশ নিচ্ছেন। অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
বেলা সাড়ে ১২টায় রাইংখ্যং আইল্যান্ডে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন।
আলমগীর হোসেন বলেন, ‘স্কাউটিং এমন একটা বিষয়, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে মানবিক গুণাবলি অর্জনের জন্য সবকিছু শেখানো হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা স্মরণ রাখার মতো।’
বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক মেহেনাজ মুন্নি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপকমিশনার জিয়াউল হুদা হিমেল। বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মাহফুজা পারভীন।
ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন আঞ্চলিক উপকমিশনার (নৌ অঞ্চল) ও কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই লেকে জলভিত্তিক কার্যক্রমে অংশ নেন। পরে নৌকায় রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাঁবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
দিনের কর্মসূচিতে রাঙামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন এবং রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন রয়েছে।
ক্যাম্পে অংশ নেওয়া বিভিন্ন অঞ্চলের স্কাউটরা বলেন, প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই তাঁরা এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিতে এসেছেন। নানা প্রতিকূল অবস্থায় কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়, তা শিখতে পারবেন। এসব বিষয়ই তাঁদের আকৃষ্ট করেছে বেশি।
অংশগ্রহণকারী স্কাউটরা আরও বলেন, নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধিতে এই ক্যাম্প তাঁদের জন্য সহায়ক হবে।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
৫ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
২৩ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৮ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
৩০ মিনিট আগে