খুলনা নগরীতে মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যান্ডেজসম্বলিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে লবণচরা থানার মাদানীনগর মাদ্রাসার কাছ থেকে এটি উদ্ধার করা হয়। পরে তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সোয়া ১০টার দিকে মাদ্রাসার পাশে পরিত্যক্ত কাপড় দিয়ে প্যাঁচানো একটি পা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা আসে। পরবর্তীতে ওই পা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে যায়। উদ্ধার হওয়া পা খুমেকে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পা কেটে এখানে ফেলা হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। শহরের প্রতিটি পূজামণ্ডপকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
১ মিনিট আগে
বরিশালে অবশেষে দখলমুক্ত হলো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক। আজ রোববার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে উচ্ছেদ শাখার কর্মীরা নগরের চৌমাথায় মহাসড়কের একাংশ দখল করে রাখা সেই লোহার বক্স স্টলগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এর বাইরে ছোট-বড় অর্ধশত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
১৫ মিনিট আগে
নাটোরের লালপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভাই ভাই ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।
৩০ মিনিট আগে
ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে করতোয়া সেতু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
৩১ মিনিট আগে