
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ জানায়, রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে নুন্দহ গ্রামের নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়। অটোরিকশাটি চেকপোস্টের কাছে পৌঁছালে সেটিকে থামিয়ে রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর ব্যাগে তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ‘কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতিমধ্যে তাঁকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭১ বস্তায় ১৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ করা হয়। যা সরকারি ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। এ ছাড়া আদালত অবৈধভাবে এই সার মজুত করার অপরাধে খাইরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা...
৫ মিনিট আগে
সারের জন্য হাহাকার, এক ডিলারের দোকান থেকে আরেক ডিলারের দোকানে দৌড়াদৌড়ি, অতিরিক্ত দামে কৃষকের সার কিনতে বাধ্য হওয়ার ঘটনার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানালেন, দেশে সারের কোন সংকট নেই। বর্তমানে দায়িত্বে থাকা কোনো সার ডিলারের ডিলারশিপ বাতিল হচ্ছে না বলেও জানান
১১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে রোপণ করা গাছের চারা ও সুরক্ষা বেষ্টনী উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকার ৩৫টি গাছের চারা উপড়ে ফেলা হয়েছে।
১২ মিনিট আগে
খুলনা নগরীতে মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যান্ডেজসম্বলিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে লবণচরা থানার মাদানীনগর মাদ্রাসার কাছ থেকে এটি উদ্ধার করা হয়। পরে তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২২ মিনিট আগে