
বাংলাদেশ পুলিশে দীর্ঘদিন সততা, স্বচ্ছতা ও নিয়ম মেনে কাজ করেও মূল্যায়ন হয়নি—এমন অভিযোগ তুলে সংযুক্ত (অ্যাটাচমেন্ট) পোস্টিংয়ের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকায় এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিম। তিনি বলেছেন, অন্যায়কে মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়। এ অবস্থায় তাঁর চাকরি করাও হয়তো আর হবে না।
গতকাল মঙ্গলবারের এক প্রজ্ঞাপনে রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
পোস্টে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিম লিখেছেন, ‘পুলিশ ডিপার্টমেন্টে কেন ভালো কাজ করতে অফিসাররা উৎসাহিত হন না, তার আরেকটা উদাহরণ তৈরি হলো আমার পোস্টিং দিয়ে।’
তিনি দাবি করেন, ১৫ বছরের চাকরি জীবনের ৯ বছরই তিনি ‘ডাম্পিং পোস্টিংয়ে’ ছিলেন। তবে এত দিন কিছু মনে না করলেও এবার তাঁর পোস্টিংকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ওই কর্মকর্তা বলেন, ‘শুধু এটুকুই বলব, এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মতো উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না।’
নিজের কাজের মূল্যায়ন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘১০০ শতাংশ সততা, স্বচ্ছতা নিয়ে কাজ করেও যদি এই রেজাল্ট পেতে হয়, তাহলে আর আমার কিছুই বলার নেই। এই ডিপার্টমেন্ট আমার জন্য নয়।’
পোস্টে তিনি দাবি করেন, কয়েক দিন আগে পুলিশের কর্মকর্তাদের পদায়ন নিয়ে দৈনিক যুগান্তরে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। তিনি সেই সংবাদটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি জবাব দেন এবং পরে শেয়ার করা সংবাদটি মুছে ফেলেন।
তবে এরপরও তাঁকে সংযুক্ত করা হয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।
তিনি লিখেছেন, ‘এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন। ভালো থাকুক বাংলাদেশ পুলিশ, ভালো থাকুক সেই সকল তথাকথিত ভালো অফিসাররা।’

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতি করে। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে (আশিক চৌধুরী) প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা...
৩ ঘণ্টা আগে
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান করতে দুদকে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ...
১৩ ঘণ্টা আগে
ঘুষের অভিযোগ নথিভুক্ত করার উদ্যোগের পর এবার চাঁদাবাজির তথ্য সংরক্ষণ ও প্রকাশের জন্য চালু হয়েছে ‘চান্দাবিডি ডটকম’ নামের একটি ওয়েবসাইট। কেউ চাঁদাবাজির শিকার হলে বা কোথাও চাঁদা দাবির ঘটনা জানতে...
১৩ ঘণ্টা আগে