
দীর্ঘদিন পর ফুটবলকে ঘিরে আবারও উৎসবের আমেজ ফিরছে চাঁদপুরে। আগামী ২০২৬-২৭ মৌসুমে ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ একাধিক টুর্নামেন্টের ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে ঐতিহাসিক চাঁদপুর জেলা স্টেডিয়াম। ফলে দেশের শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ নিজ শহরে বসে দেখার সুযোগ পাবেন জেলার ক্রীড়াপ্রেমীরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবেদনের পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলা স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে স্টেডিয়ামটি বরাদ্দ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, চলতি মাসের ২২ তারিখ থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চাঁদপুর জেলা স্টেডিয়ামের মাঠ ও আনুষঙ্গিক সুবিধা বাফুফের তত্ত্বাবধানে থাকবে। এ সময়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতা কাপ ২০২৬ ’, ‘সুপার কাপ ২০২৬ ’, ‘ফেডারেশন কাপ ২০২৬-২৭’ এবং ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ ’-এর ম্যাচ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব চাঁদপুর জেলা স্টেডিয়ামকে তাদের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছিল। ক্লাবটির আগ্রহ এবং বাফুফের নির্ধারিত সূচি বিবেচনায় নিয়ে স্টেডিয়ামটি বরাদ্দ দেওয়া হয়েছে। মাঠের পাশাপাশি খেলোয়াড়দের ড্রেসিং রুমসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর নিজ শহরে শীর্ষ পর্যায়ের ফুটবল ম্যাচ আয়োজনের খবরে উচ্ছ্বসিত চাঁদপুরের ফুটবলপ্রেমীরা। তাঁদের প্রত্যাশা, বড় টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে জেলার ফুটবলাঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং তরুণ খেলোয়াড়দের মধ্যেও আগ্রহ বাড়বে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনু বলেন, ‘চাঁদপুর স্টেডিয়ামে আমাদের নিজস্ব খেলাধুলাও হবে। তবে ফুটবলের বড় আসর হলে বিশ্বকাপের পর যে ফুটবল আমেজ তৈরি হয়েছে, সেটির ধারাবাহিকতা থাকবে। নভেম্বর মাসে স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টও শুরু হবে। এসব আয়োজনের মধ্য দিয়ে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে।’
এদিকে মাঠে নির্ধারিত খেলাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বাফুফেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসককেও নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর জেলা স্টেডিয়ামটি পৌরসভার শপথ চত্ত্বর থেকে ১ কিলোমিটার দূরে পুরাতন বাসস্ট্যান্ডের কাছে ইলিশ চত্ত্বরের মোড়ে অবস্থিত। ১৬ একরের স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত এবং স্থানীয় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৯ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৯ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে