
রাঙামাটির কাপ্তাই উপজেলার সদর বড়ইছড়ি এলাকার পুরাতন থানা ভবনের পেছনের ব্রিকফিল্ড এলাকায় পাহাড়ধসে একটি গাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বসতঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি গর্ভবতী গাভিও আহত হয়েছে। গাভিটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং একটি শিং ভেঙে যায়। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন জশি মারমা (৭৫) ও উসিং মং মারমা (২৫)। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শাজাইন প্রু মারমা (৬৫) জানান, কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। গতকাল সন্ধ্যায় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় পাহাড় থেকে একটি বিশাল গাছ ভেঙে তাঁদের বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবারের দুই সদস্য আহত হন। একই ঘটনায় তাঁদের গর্ভবতী গাভির মাথায় আঘাত লাগে এবং একটি শিং ভেঙে যায়।
ঘটনার খবর পেয়ে ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাম পুলিশ পাঠিয়ে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত উসিং মং মারমা সামান্য আঘাত পেয়েছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর আহত ব্যক্তি জশি মারমাকেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সরকার নির্ধারিত প্রতি বস্তা ১০৫০ টাকার ডিএপি সার বিক্রি হচ্ছিল ১৪৫০ টাকায়। যা নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৪০০ টাকা বেশি। এ ছাড়া ক্রেতাদের কোনো রসিদ দেওয়া হতো না এবং ক্যাশমেমো বা বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হতো না। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়।
৮ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সংস্কারের কথা বলে রাস্তার পুরোনো ইট তুলে নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরপর ৩–৪ মাস পেরিয়ে গেলেও রাস্তার সংস্কারকাজ শুরু হয়নি। এখন পানি জমে কাদাপানিতে একাকার হয়ে গেছে মনিরামপুর সদর ইউনিয়নের বাকোশপোল গ্রামের রাস্তা। এতে স্থানীয় লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
১৫ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়ি। তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন ওমর ফারুক (২৭) নামে এক যুবক। ওমর ফারুক রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। বুধবার এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
২৭ মিনিট আগে
বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দেওয়ার পর তাঁর আদালত বর্জনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে এজলাসে যেতে হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ছেড়ে...
৩১ মিনিট আগে