
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা প্রথম শ্রেণির স্বীকৃতি পেলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হওয়ায় প্রতি বর্ষায় দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা। ভারী বৃষ্টি হলেই তলিয়ে যায় পৌরসভার বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে পড়ছে হাজারো মানুষ।
বৃহস্পতিবার সকালে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বর্ষণে বেশ কয়েকটি সড়কে পানি জমে রয়েছে। কোথাও হাঁটুসমান পানি, আবার কোথাও জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে গেলেও এখনো গড়ে ওঠেনি আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিত নগরায়ণ, ড্রেন-নালা নিয়মিত পরিষ্কার না করা এবং পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে।
তাঁদের প্রশ্ন, প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পাওয়ার পরও নাগরিক সেবার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জলাবদ্ধতা নিরসনে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, সাময়িকভাবে পানি সরিয়ে নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানিপ্রবাহের পথ সচল করতে হবে।
কালিয়াকৈর পৌর এলাকায় প্রায় ৩০০ শিল্পকারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিদিন জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়ছে। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গন্তব্যে যাতায়াতে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
কারখানার শ্রমিকদের অভিযোগ, প্রতিবছর একই সমস্যা দেখা দিলেও স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তাঁরা দ্রুত কার্যকর ড্রেনেজ পরিকল্পনা বাস্তবায়ন, বন্ধ ড্রেন সচল করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নাটোরের গুরুদাসপুরে বিরল রোগে আক্রান্ত হয়ে ইমামুল ইসলাম (২০) নামে এক তরুণ ধুঁকে ধুঁকে মরতে বসেছে। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না গরিব বাবা। সন্তানের চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার...
৬ মিনিট আগে
রাজধানীর উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
৮ মিনিট আগে
মানিকগঞ্জে ১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাকিবুল ইসলাম হত্যা মামলার সাত দিনের মাথায় রহস্য উদঘাটনের দাবি করেছে সিবিআই। সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও আলামতের ভিত্তিতে আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
১৪ মিনিট আগে
শিকারির ফাঁদ থেকে উদ্ধার হয়ে ছয় মাস চিকিৎসা শেষে সুস্থ হওয়া একটি বাঘিনীকে আগামী রোববার ১২ জুলাই সুন্দরবনের আন্ধারমানিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে। বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণে ৮ কিলোমিটার এলাকায় ২০টি ক্যামেরা বসানো হচ্ছে। এ জন্য চিকিৎসক, বাঘ বিশেষজ্ঞ ও বন কর্মকর্তাদের সমন্বয়ে চারটি দল গঠন করা হয়েছে।
১৮ মিনিট আগে