
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনার শেষ নেই। আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে নয়। বিতর্কিত রেফারিংয়ের কারণে চলছে সমালোচনা। তাতে করে আর্জেন্টিনা ফিফার কাছ থেকে সুবিধা পায় বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মতে আসলে এমন কিছু ঘটে না।
কদিন আগে কোচ লিওনেল স্কালোনির কাছেও প্রশ্ন এসেছিল, আর্জেন্টিনা কি ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পায়? আর্জেন্টাইন কোচ তা উড়িয়ে দিয়েছিলেন। আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত মিসরের বিপক্ষে গিয়েছে বলে অনেকে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে ধুয়ে দিয়েছেন। তাতে আবার সেই বহুল চর্চিত ‘ফিফার কাছ থেকে আর্জেন্টিনার সুবিধা’র বিষয়টি সামনে উঠে এসেছে।
আগামীকাল বোস্টনে ফ্রান্স-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে ফিফার কাছ থেকে—আজ যখন সংবাদ সম্মেলনে আসেন দেশম, তখন উঠেছে এই প্রশ্ন। উত্তরে ফ্রান্স কোচ বলেন, ‘না (সম্ভাব্য প্রভাবের কোনো সন্দেহ নেই)। এ নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। তবে আমি এই নীতিতে বিশ্বাস করি যে রেফারি নিয়োগ হয়ে গেছে, এবং এ বিষয়ে আমাদের করার কিছু নেই।’
ফিফা গতকাল এক বিবৃতিতে ফ্রান্স-মরক্কো ম্যাচের পাঁচ রেফারির নাম ঘোষণা করেছে। এই পাঁচজনের প্রত্যেকেই আর্জেন্টাইন। প্রধান রেফারি থাকছেন ফাকুন্দো তেলো। তেলোর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শেড। চতুর্থ রেফারির দায়িত্বে থাকছেন দারিও এরেরা। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকছেন ক্রিস্টিয়ান নাভারো।
আর্জেন্টাইন প্যানেল দিয়ে রেফারিং সাজানো হলেও সেটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন দেশম। ফ্রান্স কোচ বলেন, ‘আমি রেফারিদের ওপর আস্থা রাখার চেষ্টা করি। রেফারিকে কখনোই প্রতিপক্ষ হিসেবে দেখি না।আগামীকালের ম্যাচে তেলো এবং তাঁর সহকারী রেফারিরা ঠিক ততটাই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, যতটা লেতেক্সিয়ে এবং তাঁর সহকারীরা আগের একটি ম্যাচে করেছিলেন।’
বেশ কিছু সিদ্ধান্ত বিপক্ষে গেছে বলে ক্ষুব্ধ মিসর। ঘটনার সূত্রপাত ৬০ মিনিট থেকেই। মিসরের মোস্তফা জিকো গোল করলেও তা বাতিল করা হয়েছে। সেই গোল তৈরির সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের কাছ থেকে বল কাড়তে গিয়ে তাঁর জার্সি টেনে ধরেন মিসরের মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া। শুধু তাই নয়, মার্তিনেসের পায়ের ওপর পা তুলে দেন আত্তিয়া। গোলের পর জিকো ও তাঁর সতীর্থরা উদযাপনের পর ভিডিও অ্যাসিস্ট রেফারির হস্তক্ষেপে সেটাকে ফাউল বিবেচনা করে গোল বাতিল করা হয়েছে।
দ্বিতীয় বিতর্ক তৈরি হয় ৯০ মিনিটের পর যোগ করা সময়ে। আটলান্টায় আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ তখন ২-২ সমতায়। ৯০ মিনিটের পর ৩ মিনিটে এনসো ফের্নান্দেস গোল করে উদযাপনে মাতেন। তাঁর এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। এ ব্যাপারে দেশম বলেন, ‘অবশ্যই এমন কিছু সিদ্ধান্ত সবসময়ই থাকে যা বিতর্কের জন্ম দিতে পারে। সবকিছু নির্ভর করে আপনি কোন পক্ষের সমর্থক তার ওপর। কিন্তু আমার কাছে প্রতিপক্ষ হলো মরক্কো। বরং তিনি মাঠে আছেন যাতে খেলার নিয়মগুলো যতটা সুশৃঙ্খলভাবে প্রয়োগ করা যায়, তা নিশ্চিত করতে।’
আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর বিতর্কিত রেফারিং নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো। আটলান্টায় গত রাতে ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জিতে আর্জেন্টিনা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। শেষ আটে আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ১২ জুলাই কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের ম্যাচ।

অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের স
২ ঘণ্টা আগে
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জো
২ ঘণ্টা আগে
ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে, যা কল্পনাকেও হার মানায়। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই শিশুটিই আজকের লামিনে ইয়ামাল।
৪ ঘণ্টা আগে
ওমানের মাটিতে ইতিহাস গড়ে নারী অনূর্ধ্ব-২০ এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সারিকা রিমন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে
৬ ঘণ্টা আগে