
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়ায় দেড় শতাধিক মানুষের বসবাস। পাড়াটিতে রয়েছে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট, উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়।
দুই দশকের বেশি সময় ধরে বর্ষা মৌসুমে উজানের ঢলে নারানগিরি ছড়ার পাড় ভেঙে যাচ্ছে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত চারটি পরিবারের ঘর ও বসতভিটা ছড়ায় বিলীন হয়েছে। দীর্ঘদিনের এই ভাঙন ঠেকাতে এগিয়ে এসেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী তয়ন ত্রিপুরা বলেন, ২০২৪ সালে নারানগিরি মুখ পাড়ার ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ৫০ মিটার এলাকায় আরসিসি ব্লক স্থাপনের কাজ চলছে। কাজের ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ হবে। তিনি আরও জানান, পরবর্তী ধাপে কর্ণফুলীর মুখ পর্যন্ত আরও ৩০০ মিটার এলাকায় আরসিসি ব্লক নির্মাণ করা হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, আরসিসি ব্লক স্থাপনের কাজ শেষ পর্যায়ে। এ সময় কথা হয় এলাকার পাড়াপ্রধান নুসিং কার্বারির সঙ্গে। তিনি বলেন, ‘কাজের গতি ও পরিস্থিতি দেখে আমি সন্তুষ্ট।’
স্থানীয় শিক্ষক মংহলাচিং মারমা বলেন, ‘কাজের অগ্রগতি দেখে আমরা পাড়াবাসী অত্যন্ত আনন্দিত। পাশাপাশি ইউনিয়নের গুরুত্বপূর্ণ নারানগিরি মুখ পাড়ায় উপজেলা ভেটেরিনারি হাসপাতাল, নারানগিরি মুখ মসজিদুল আকসা জামে মসজিদ এবং নারানগিরি মৈত্রী ক্লাব রক্ষায় আরও ২০০ ফুট এলাকায় আরসিসি ব্লক নির্মাণের দাবি জানাই।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে