
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রেশমবাগান তঞ্চঙ্গ্যাপাড়া বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রায় ৫০ জন নারী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় তিনি বলেন, ‘বর্তমান সময়ে কন্যাসন্তানেরা ছেলেসন্তানদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। নারীরা উপার্জন করে সংসারের হাল ধরছেন। তবে আমাদেরকে বাল্যবিবাহ বন্ধ করতে হবে।’
তিনি নারীদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে আরও বলেন, ‘মেয়েদেরকে লেখাপড়া করালে তারা নিজ উপার্জনে এগিয়ে যাবে। নারীরা যতই এগোবেন, ততই দেশের মঙ্গল হবে।’
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ প্রমুখ।
নারী সমাবেশের আগে তথ্য অফিসের উদ্যোগে একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সেহেলী জান্নাত সুলতানা। কমিটির সদস্য অধ্যাপক ডা. শামীমুল মাসুদ আহমেদ ও সদস্যসচিব অধ্যাপক...
৩১ মিনিট আগে
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে পুলিশ সুপারের সঙ্গে কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে বেলা ১ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
৩৩ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে একটি হাসপাতাল থেকে সাথী আক্তার (২৮) নামে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের ডক্টরস হসপিটাল অ্যান্ড কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সাথী সৈয়দপুর পৌর মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম...
৩৮ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৯১ শিশু। হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম গঠন করে এসব শিশুর চিকিৎসা চলছে।
৪১ মিনিট আগে