
বগুড়ার শেরপুরের একটি ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণে চারজন শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় মজুমদার ফুড প্রোডাক্ট লিমিটেডে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন ইমরান হোসেন (৩২), সাঈদ হোসেন (৩৮), রুবেল হোসেন (৩১) ও মনির হোসেন (২৮)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় অবস্থিত মজুমদার ফুড প্রোডাক্টের পাইপলাইনের কাজের জন্য কিছু অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হয়। সেই মোতাবেক ঠিকাদার মো. আজাদের মাধ্যমে নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনি এলাকার খলিলের ছেলে ইমরান হোসেন, মো. সোলাইমানের ছেলে সাঈদ হোসেন, রুবেল ও আব্দুস সালামের ছেলে মনির হোসেন কোম্পানিতে পাইপ লাইনের কাজ করতে আসেন।
আজ বেলা ১টার দিকে পাইপলাইনের কাজ করার জন্য তাঁরা তেলের ট্যাংকের ওপরে ওঠেন। হঠাৎ ট্যাংকটি বিস্ফোরণ হয়ে ঢাকনা খুলে গেলে তাঁরা প্রায় ১০০ ফুট নিচে পড়ে যায় এবং গরম তেলে তাঁদের শরীর ঝলসে যায়। পরে অন্য শ্রমিক ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা রঞ্জন চক্রবর্তী তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে কাজের ঠিকাদার আজাদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা রঞ্জন চক্রবর্তী বলেন, ‘ঠিকাদার যথাযথ নিরাপত্তা নিয়েই কাজ করছিলেন। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা বলতে পারছি না।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, দুর্ঘটনার বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুমন জিহাদী বলেন, ‘ওই কাজটি সাধারণ শ্রমিক দিয়ে করানো ঠিক হয়নি। যেখানে বিদ্যুৎ ও গ্যাসের লাইন এক জায়গায়, সেখানে একজন দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ থাকা প্রয়োজন ছিল। এ দুর্ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর ও থানা পুলিশের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে