Ajker Patrika

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৮: ৩৬
রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী
কথা বলছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: আজকের পত্রিকা

রেশমশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সরকারি রেশম কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালু করা হবে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

আজ শুক্রবার দুপুরে রাজশাহী রেশম কারখানায় পাওয়ার লুম চালুর উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী সিল্কের সুনাম বিশ্বজুড়ে। একসময় এই শিল্প ছিল রাজশাহীর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নানা কারণে রেশম কারখানাটি ধীরে ধীরে ঐতিহ্য হারিয়েছে। এখন সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

কারখানার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, যাতে কারখানাটি আবার আগের গৌরব ফিরে পায়। কারখানা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোনো লাভ হবে না। এর ক্ষতি সবাইকে বহন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল হক মিলন, আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম এ মান্নান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত