
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (রাকসু) ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম জোট প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবনের ভরাডুবি হচ্ছে। ভোররাত ৪টা পর্যন্ত ঘোষিত ১০ কেন্দ্রের ফলাফলের কোনটিতে তিনি প্রথম কিংবা দ্বিতীয় হতে পারেননি।
মূলত এ পদে অসম প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার ও ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের ফাহিম রেজার মধ্যে। সবশেষ ঘোষিত সৈয়দ আমির আলী হলের ফলাফলে দেখা গেছে, আম্মার ৫৮৮ ও ফাহিম ২৪২ ভোট পেয়েছেন।
ফল ঘোষণার সময় শুধু প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হচ্ছে। তাই ছাত্রদলের জীবন কত ভোট পাচ্ছেন তা তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে না। জিএস পদে ১০ হলে এ পর্যন্ত আম্মার ৬ হাজার ৩০৯ ও ফাহিম রেজা ৩ হাজার ২০৭ ভোট পেয়েছেন।
এদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সবশেষ আমির আলী হলে পেয়েছেন ৬১৯ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ১৫২ ভোট। এ পর্যন্ত জাহিদ ৬ হাজার ৬১৫ ভোট ও আবির ১ হাজার ৭৬৫ ভোট পেয়েছেন।
কেন্দ্রীয় সংসদের এজিএস পদে ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী সালমান সাব্বিরের কাছে পিছিয়ে পড়েছেন ছাত্রদলের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা। সৈয়দ আমির আলী হলে সালমান ৩৪৭ ও এষা ৩৩১ ভোট পেয়েছেন।
এ পর্যন্ত ১০ হলের ফলাফলে এষা পেয়েছেন ২ হাজার ৮৬৭ ভোট। আর সালমান পেয়েছেন ৩ হাজার ৫৮৯ ভোট।
রাবিতে মোট হলের সংখ্যা ১৭টি। এর মধ্যে ছেলেদের ছয়টি ও মেয়েদের ১১টি হল। এখনও ছেলেদের ৭টি হলের ফল ঘোষণা বাকি। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর মেশিনে ব্যালট গণনার পর ফল ঘোষণা করা হচ্ছে।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৩ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
৩ ঘণ্টা আগে