
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নাইম ইসলাম (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপর এক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
আজ শনিবার নগরীর চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত নাইম ইসলাম রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং নগরীর মাসকাটাদিঘি এলাকার মো. সাধুর ছেলে। আহত রোহান ইসলাম (২২) একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, নগরীর বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টারে অনলাইনে কাজ করতেন নাইম। কাজের জন্য তাঁরা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা হন। পথে চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরে দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়েন। এরপর ওই ট্রাকটির নিচে চাপা পড়েন নাইম।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৩ মিনিট আগে
বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে জহির উদ্দিন স্বপন পেয়েছেন ৮১ হাজার ৮৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৩৭ হাজার ৬৯১ ভোট।
৫ মিনিট আগে
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ) ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান জয়ী হয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনের মোট ৯১টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
১০ মিনিট আগে