রাজশাহীতে শিক্ষার্থীদের প্রাইভেট টিউশন ফি ঘোষণা

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহীর প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিউশন ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্ধারিত ফি ঘোষণা করা হয়।
শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের লক্ষ্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের বৈঠক শেষে এ ফি নির্ধারিত করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক ফি সর্বোচ্চ ১১ হাজার টাকা, অষ্টম ও নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ১২ হাজার টাকা, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৪ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট অনুযায়ী ৮ থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা বার্ষিক ফি ধরা হয়েছে। দুই কিস্তিতে এই ফি পরিশোধ করা যাবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, দরিদ্র ও মেধাবীদের জন্য কোর্স ফি শিথিলযোগ্য করার জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের সব সদস্য এই নির্দেশনা মেনে চলবেন। কোনোভাবেই এর চেয়ে বেশি টাকা আদায় করা যাবে না। যদি কোনো সদস্য এ নিয়ম ভঙ্গ করেন, তাহলে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আনিসুজ্জামান টুকু, সদস্য অনিক মাহমুদ, সঞ্জয় কুমার সাহা, প্রকৌশলী নাসিম আঞ্জুম মিরসাদ, শেখ মো. সাকিব প্রমুখ।
আরও খবর পড়ুন:
- শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- অবাস্তব স্বপ্ন দেখানো নেতৃত্ব থেকে সতর্ক থাকুন: বাংলাদেশের জনগণের প্রতি ফলকার তুর্ক
- ১ অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দর এলাকা নীরব ঘোষণা করা হবে
- ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের আলোচনার কেন্দ্রে আর্থিক খাতের সংস্কার
- বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
- পুরুষ সহকারীকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেন মার্কিন সিনেটর, আদালতে অভিযোগ
- লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসরে
- আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পরই পবার ইউএনও বদলি
- যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন রাহুল গান্ধী
- বিবিসির চোখে বাংলাদেশ ও ভারতের ইলিশ কূটনীতির পরিণাম
- সফর রাজ হোসেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান, কী তাঁর পরিচয়
- গ্রাম থেকে চাচাতো ভাইকে এনে কোটি টাকার কাজ করাচ্ছেন ইউএনও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হলেন ড. মামুন
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, তীব্র যানজট
- রাষ্ট্র সংস্কারে ৬ কমিশন, নেতৃত্বে থাকছেন যাঁরা
- অতি দ্রুত দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র: মাস্ক
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছড়ি ঘোরাচ্ছেন ৬ ‘কুতুব’
- র্যাব মহাপরিচালক শহিদুরের চাকরির মেয়াদ বাড়ল
- আদেশের পরদিনই ৮ ডিসির নিয়োগ বাতিল
- বিসিবি থেকে সুজনের বিদায়
- জিন্নাহ না হলে বাংলাদেশ হতো না: আলোচনায় বক্তারা
- ফাতেমা তাসনিম নিজেকে নাহিদের বড় বোন পরিচয় দিয়েছিলেন যে কারণে
- ত্বকী হত্যাকাণ্ড: আজমেরী ওসমানের গাড়ি চালক মিরপুর থেকে গ্রেপ্তার
- এস আলম গং তুলে নিল ২০০ কোটি টাকা
- চেয়ারম্যানের বাসায় ২৭৯ সিম কার্ড ও ৭৬ মোবাইল ফোন, তোলা হতো ভাতা
- ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে সৌদি অনুদান ৮ হাজার কোটি টাকা—দাবিটি সঠিক নয়
- এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেবে না ইসি, রাষ্ট্রপতিকে চিঠি
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ভারত থেকে ডিম এল দেশে, দাম পড়ল কত









