
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীরা ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিয়ে দাও, মব করে শাকসু বন্ধ করা যাবে না, শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, ‘গতকাল একজন ভিপি প্রার্থী পরিকল্পিতভাবে রিট দায়ের করেছে শাকসু বানচালের জন্য। আজ আবার জাতীয়বাদী শিক্ষক ফোরামের শিক্ষকেরা বলছেন, তাঁরা নির্বাচনে সহযোগিতা করবেন না। আমরা ধরে নিচ্ছি, এটা তাদের পূর্বপরিকল্পনার অংশ। শাকসু না দেওয়া পর্যন্ত কোনো প্রশাসনিক কার্যক্রম চলতে দেব না আমরা।’
এর আগে বিএনপিপন্থী আটজন নির্বাচন কমিশনার শাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল মঙ্গলবার শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। এই নির্বাচন বন্ধের জন্য গতকাল রোববার শাকসু নির্বাচনের এক ভিপি প্রার্থী হাইকোর্টে রিট করেছেন। আর এদিনই শাকসু নির্বাচন বন্ধসহ তিন দফা দাবিতে ইসি ভবন ঘেরাও করে কেন্দ্রীয় ছাত্রদল। এ নিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে এক অনিশ্চয়তা কাজ করছে।

বিমান চত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ, দেবসহ চার যুবককে আটক করা হয়। পরে তাদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাদের মারধর করেন এবং মাথার চুল কেটে দেন।
২ মিনিট আগে
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
সাতক্ষীরার কলারোয়ায় অন্ধ ও অসুস্থ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে পরিচর্যা করা কলেজছাত্র সোহানুর রহমান সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোহানের বাড়িতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
৩৫ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় সুমন শেখ (২০) নামের এক যুবক ‘গুলিতে’ নিহত হওয়ার ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে ও পরে সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজিব মাতুব্বরকে দল থেকে বহিষ্কার এবং দ্রুত...
১ ঘণ্টা আগে