
পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া ও পার্শ্ববর্তী নাটোরের লালপুরে পদ্মা নদীর আলোচিত কাকন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তিনটি বিদেশি অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, একটি মাথার খুলি, ১২ লক্ষাধিক নগদ টাকাসহ সন্ত্রাসী কার্যক্রমের নানা সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ছাড়া চাঁদাবাজি ও অবৈধ বালুমহালের টাকার ভাগ-বাঁটোয়ারার তালিকা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদীর সাড়া ঘাট, লালপুরের দিয়ার বাহাদুরপুর এলাকায় অভিযান চালানো হয়। সেনাবাহিনীর পাবনা ও নাটোর ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালান।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়ার দক্ষিণ ভবানীপুরের মৃত আজিজুল হকের ছেলে ও আওয়ামী লীগ নেতা কাকনের ভায়রা ভাই মেহেফুজ সোহাগ (৪০), ঈশ্বরদীর আরমবাড়িয়ার মঞ্জুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম বাপ্পি (৩০) ও লালপুরের কাইগি মারির চর এলাকার ভাষানের স্ত্রী রোকেয়া খাতুন (৫৫)। আটক ব্যক্তিরা আওয়ামী লীগ নেতা কাকনের লোক বলে জানা গেছে।
বালু ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুরসহ বিভিন্ন এলাকার বালুমহালের নিয়ন্ত্রণ করছে লালপুরের ‘কাকন বাহিনী’। অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাড়া ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেই ঘাট নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এই ঘাটে গত ৫ জুন ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী, যারা সারা দেশে ভাইরাল হয় এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কয়েক দিন থেমে ছিল।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১২ জুলাই সকালে আবারও ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী। স্পিডবোট ও নৌকার মাধ্যমে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘাস কাটতে গিয়ে গরুর রাখাল সোহান হোসেন গুলিবিদ্ধ হোন। এমন বিষয়টি গণমাধ্যমে উঠে এলে সেনাবাহিনী আজ বড় ধরনের অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নাটোরের লালপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিমুনজ্জান বলেন, লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ এজাহার দিলে মামলার মাধ্যমে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে নাটোরের কারাগারে পাঠানো হবে।

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে চন্দনাইশে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
৪০ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এবাদুর রহমান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বুড়িডহর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত এবাদুর ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তিনটি উপজেলার ১১টি ইউনিয়নে হামের টিকাদান কর্মসূচি চলছে। ২৩ এপ্রিল পর্যন্ত তিনটি উপজেলার টিকাদান কেন্দ্রগুলোতে এই কর্মসূচি চলবে।
১ ঘণ্টা আগে