নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা-ব্যাপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে স্থানীয় বিএনপির কার্যালয়সহ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। নিহত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন। তাঁরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।
৪ ঘণ্টা আগে
প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীতশিক্ষক কামরুদ্দীন আবসারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কামরুদ্দীন আবসারের মরদেহ আনা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনপর্ব চলে।
৪ ঘণ্টা আগে