
চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নেওয়ায় বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে তিনটি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার পাঁচটি উপজেলার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাটকে এই বিশেষ কর্মসূচির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজ রোববার (৫ এপ্রিল) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
উদ্বোধনকালে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. পলাশ জানান, সংক্রমণের উচ্চ হার বিবেচনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তিনটি উপজেলার ১১টি ইউনিয়নে হামের টিকাদান কর্মসূচি চলছে। ২৩ এপ্রিল পর্যন্ত তিনটি উপজেলার টিকাদান কেন্দ্রগুলোতে এই কর্মসূচি চলবে।
এদিকে সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীন বলেন, এই তিন উপজেলার ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। জরুরি এই কর্মসূচি সফল করতে গত বৃহস্পতিবার থেকে মাঠপর্যায়ের সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে নিয়োজিত করা হয়েছে।
টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে ৬০ জন। তাদের মধ্যে ছেলেশিশুর সংখ্যাই বেশি। চলতি বছর হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছে ৩৯২ জন। এই রোগের উপসর্গ নিয়ে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৪ মিনিট আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
১ ঘণ্টা আগে