
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ তরুণের পরিবারে কান্না থামছে না। তাঁদের মধ্যে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের আমিনুর রহমানের ছয় বছরের অবুঝ শিশু আনজুম মাহারের আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বাবা হারানোর কষ্ট নিয়ে আনজুম মাহার বলছে, ‘আমার আব্বুরে আনা খাবাইয়া (না খাইয়ে) মারছে। আমার আব্বু দুনিয়া থেকে গেছইনগি (চলে গেছেন)। আমার আব্বু যাইন (যাওয়ার) সময় কইয়া গেছইন, আমার লাগি আওয়ার সময় রং আনবা (আনবে), আরও কততা আনবা। আমার আব্বুর লগে মাততাম (কথা বলতে) চাই, আমারে মাততে দিছে না। ঢাকায় গেছলা (যাওয়ার) সময় মাতছি।’
শিশুটিকে কাঁদতে কাঁদতে আরও বলতে শোনা যায়, ‘আমার আব্বুরে যারা মারছে, তারা জেলও যাইত, আমার বাবারে যারা মারছে তারা জাহারনাম যাইত। আমি চাই আমার আব্বু যেন দুনিয়ায় ফিরে আইন (আসে)।’
কোমলমতি ওই শিশু আনজুম মাহার বলে, কয়েক দিন আগে আমার আম্মা নামাজ পড়াত আছলা, নামাজ থেকে উঠে দেখি আম্মার চোখে পানি। কিতা অইছে, কইছি আমার আব্বুর কথা মনে হর (পড়ছে)। আমার আব্বু দেশে থাকতে আমারে পার্ক লইয়া যাইতা। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। মায়ের চিকিৎসা করতে চাই।’
আনজুম মাহার চাচা মিজানুর রহমান বলেন, ‘মেয়েটার দিকে তাকালে চোখের জল ধরে রাখতে পারি না। কি সান্ত্বনা দেব তাদের। গোটা পরিবারের সুখ শান্তি তছনছ হয়ে গেছে।’
গত ২৭ মার্চ রাতে ক্রিট দ্বীপের কাছে ভূমধ্যসাগরে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। তাঁদের মধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১০ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জগন্নাথপুর উপজেলার পাঁচজন, দিরাই উপজেলার চারজন ও দোয়ারাবাজার উপজেলার একজন।
ওই ঘটনায় জগন্নাথপুরের হাবিবুর রহমানের ছেলে আমিনুর রহমানও মারা যান। হাবিবুর রহমান একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ৩০ মার্চ জগন্নাথপুর থানায় পাঁচ দালালের নাম উল্লেখ করে মামলা করেছেন।
আমিনুরের বাবা হাবিবুর রহমান বলেন, ‘ছেলে হারানোর বেদনা সহ্য করতে পারছি না। আমি ন্যায় বিচার চাই।’
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘দালাল ও তাঁদের সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৪০ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৪২ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে