শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের জের ধরে দেশজুড়ে বিক্ষোভ ও কারফিউয়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগ। যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল বন্ধ থাকায় গত সাত দিনে প্রায় সাড়ে ১০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে জানিয়েছে সংশ্লিষ্টজন।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগ বলছে, দেশের সর্বাধিক এলাকা জুড়ে পাকশী রেলওয়ে বিভাগ গঠিত। পাকশীতে রয়েছে বিভাগীয় রেলওয়ের সদর দপ্তরের কার্যালয়। গুরুত্বপূর্ণ এ বিভাগের আওতায় প্রতিদিন ১১৪টি যাত্রীবাহী ট্রেন রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচল করে থাকে। এর মধ্যে রয়েছে ৫৬টি আন্তনগর ট্রেন।
রেলওয়ের হিসাব অনুযায়ী, প্রতিদিন এসব যাত্রীবাহী ট্রেন থেকে পাকশী রেলওয়ে বিভাগ গড়ে দেড় কোটি টাকা আয় করে থাকে। এ ছাড়াও মাল ও তেলবাহী ট্রেন থেকে আয় হয় রেলওয়ের। নাশকতার আশঙ্কায় গত ১৯ জুলাই (শুক্রবার) দিবাগত রাত থেকে রাজধানী ঢাকার সঙ্গে সকল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরদিন শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে ১১৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে প্রতিদিন শুধুমাত্র পাকশী রেল বিভাগে যাত্রী খাতে দেড় কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে মাল ও তেলবাহী ট্রেনও কয়েক দিন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে পাকশী রেল বিভাগ। এরই মধ্যে সীমিত পরিসরে মঙ্গলবার থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।
আগামীকাল শুক্রবার থেকে কিছু ট্রেন চলাচলের প্রস্তুতি নিয়েছে পাকশী রেল বিভাগ। রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী-২ বীরবল মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার থেকে যাত্রীবাহী সকল ট্রেন চালানোর প্রস্তুতি রয়েছে আমাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে রাজধানী ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল শুরু করা হবে।’
এ দিকে যাত্রী খাতে রেলের আয় কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে পাকশী বিভাগীয় কার্যালয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ‘সেবার মান বেড়ে যাওয়ায় দেশে ট্রেনে যাত্রী পরিবহনের সংখ্যাও বাড়ছে। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে নিরাপত্তার স্বার্থে পাকশী রেল বিভাগে শুক্রবার রাত থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ট্রেনের যাত্রী খাতে আয় কমেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী ট্রেনগুলো সারা দেশে চলাচলের জন্য খুলে দেওয়ার।’

কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
১ ঘণ্টা আগে
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের নাদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। শিক্ষার্থীর পাঠদান, পরীক্ষা গ্রহণ ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনা
২ ঘণ্টা আগে