
পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার রাতের প্রথমার্ধে (আনুমানিক ১টা) ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঈশ্বরদী রেল থানা ও গোয়েন্দা সদস্যের যৌথ টিম রাজশাহী-ঢাকা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজন মারা গেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধাও মারা যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী বিভাগীয় রেল শহরের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকশীর হঠাৎপাড়া এলাকার মৃত ফজল মাতুব্বরের ছেলে...

পাবনার ঈশ্বরদীর পাকশীতে মানিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের জের ধরে দেশজুড়ে বিক্ষোভ ও কারফিউয়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগ। যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল বন্ধ থাকায় গত সাত দিনে প্রায় সাড়ে ১০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে জানিয়েছে সংশ্লিষ্টজন...