
ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব এই আশা করছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে আজ রুদ্ধদ্বার বৈঠক করেন দলগুলোর শীর্ষ নেতারা।
বৈঠকের বিষয়ে দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
১৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
১৮ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
২ দিন আগে