
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন করায় গত বুধবার (১৪ জানুয়ারি) রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে রাজশাহীর সিনিয়র সিভিল জজ মো. শাহীন কবীর এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে কারণ দর্শানোর নোটিশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে রোববার বেলা ১১টায় তাঁর আদালতে তলব করেন।
নোটিশে বলা হয়, ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে এসেছে যে ভোটের জন্য প্রচার করার আইনে নির্ধারিত সময়ের আগেই মু. সাঈদ নোমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে ভোটের প্রচার করে যাচ্ছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ বিধির বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তাই কেন তাঁর এমন কার্যক্রম নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য করে এ ব্যাপারে সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না, সে বিষয়ে আদালতে সশরীর উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের জন্য ওই প্রার্থীকে নির্দেশ দেওয়া হলো।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৭ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২০ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩২ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩৭ মিনিট আগে