জয়পুরহাট জেলার পাঁচবিবিতে মোটরসাইকেল চালিয়ে টিকটক করতে গিয়ে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয় যুবক।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের দরগাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হৃদয় জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানার ছেলে।
আহতরা হলেন- নওগাঁর বদলগাছির নুর মোহাম্মদের ছেলে আল-আমিন (৪০), একই উপজেলার সবুজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আল-আমিন (৩০), একই উপজেলার মৃত বনু মিয়ার ছেলে নাজমুল (৩০), ছাদেকুল ইসলামের ছেলে রনি (২০), মোজাফফর হোসেনের ছেলে ছাব্বির (৩০), হারুঞ্জা গ্রামের বুলবুলের ছেলে নাজমুল (২২) আহত হন।
ওসি পলাশ চন্দ্র জানান, হৃদয়সহ কয়েকজন বন্ধু মিলে জয়পুরহাট-হিলি সড়কে মোটরসাইকেল চালিয়ে টিকটক ভিডিও শুট করছিলেন। এ সময় তাঁদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হিলির দিক থেকে আসা অপর দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। কালাই পৌর মেয়র রাজিয়া সুলতানার ছেলে হৃদয় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও ছয়জন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান।

এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৫ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৮ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
১১ মিনিট আগে
আষাঢ় বিদায় নিয়ে শ্রাবণ এসেছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টিও হচ্ছে। চলছে ইলিশের ভরা মৌসুম। অথচ এ সময়েও জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দুই-একটি যা ধরা পড়ছে, তারও দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। তবে এই সংকটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। গত দুই দিন মেঘনা, কালাবদর, আড়িয়াল...
২৫ মিনিট আগে