
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রায় ২৭ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌর মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর এই বাজেট পেশ করেন।
বাজেটে ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকা আয় এবং ২৬ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বিএনপি নেত্রী মহুয়া নুর কচি, বনপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন রাজু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বাবর আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন বক্তব্য দেন।

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে অনিয়মিত পরীক্ষার্থী ছিল মাত্র ১১ জন। কিন্তু ভুলবশত প্রায় ৫০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়। দায়িত্বে গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
২৬ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সিসি রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
৩২ মিনিট আগে
ঢাকার মিরপুরের ডিওএইসএসের একটি বাসায় আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির তাঁর...
৩৫ মিনিট আগে