
রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবাজারে সরকারি কর্মচারী হাসপাতাল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
ফজলে আশিক বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে এসআই রাকিবুলকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, রাকিবুলের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ ছিল। তবে কী কারণে নিখোঁজ ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান ব্যারাকে রাত্রিকালীন দায়িত্ব পালনের জন্য সাধারণ পোশাকে বের হন রাকিবুল। এরপর আর থানায় ফেরেননি। ওই দিন থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল।
এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং তাঁর সন্ধান চেয়ে দেশজুড়ে সমস্ত থানায় বার্তা পাঠানো হয়। ২৩ দিন নিখোঁজ থাকার পর অবশেষে আজ তাঁর সন্ধান মিলল।
এসআই রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে।

কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১৪ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও আনসার সদস্যরা আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
২০ মিনিট আগে
যশোরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আজ রোববার মামলাটি দায়ের করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম।
৩৫ মিনিট আগে