
রাষ্ট্রায়ত্ত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটায় ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড দিয়ে তৈরি ভেজাল দুধ সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।
পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে ভেজাল দুধ তৈরি ও সরবরাহের অপরাধে ৭ আগস্ট দুজনকে আটকের পর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানাউল মোর্শেদ।
পাবনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোফাজ্জল হোসাইন আজ শনিবার আজকের পত্রিকা'কে বলেন, ‘ভেজাল দুধ তৈরির বিষয়ে যথেষ্ট সজাগ আছি।’
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৭ আগস্ট বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন। ভেজাল দুধ তৈরির সময় হাতেনাতে আটক করা হয় তারেক হোসেন ও তাঁর স্ত্রী মুন্নী খাতুনকে। দীর্ঘদিন ধরে তাঁরা ভেজাল দুধ তৈরি করে বাঘাবাড়ী মিল্ক ভিটায় দুধ সরবরাহ করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে তারেক হোসেনকে ১ বছর ও তাঁর স্ত্রী মুন্নী খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুজনকে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আটক দম্পতিকে ভেজাল দুধ তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সাজা দেওয়া হয়।
এ ঘটনার সময় তারেক হোসেন বলেন, ‘আমরা মিল্ক ভিটায় আমাদের তৈরি দুধ সরবরাহ করতাম।’
এ ব্যাপার ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানাউল মোর্শেদ জানান, এই দম্পতি বেশ কিছুদিন ধরে ডিটারজেন্ট, তেল ও সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আছে। আমাদের অনুসন্ধান চলছে। পুরোপুরি তথ্য সংগ্রহ করে হাতেনাতে ধরব। তাঁদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় নাই।’
ছানাউল আরও বলেন, ভেজাল দুধ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটায় সরবরাহের কথা স্বীকার করেছেন তারেক।
এ ব্যাপারে পাবনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোফাজ্জল হোসাইন বলেন, ‘আমরা এ বিষয়ে যথেষ্ট সজাগ আছি। এ রকম ভেজাল দুধ তৈরির খোঁজ থাকলে আপনারা তথ্য দেন। আমরা ব্যবস্থা নেব।’
আরও খবর পড়ুন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায়চালিত বাস ‘শানে খোদা’র ধাক্কায় আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবা মারা গেছেন। এ ঘটনায় প্রতিবাদে আজ রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এ সময় তাঁরা নিহতের পরিবারকে
১৭ মিনিট আগে
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ। রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত রোববারের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অধ্যাপক জাবের রোববার বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন।
২১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে রনি তালুকদার (৩৮) নামের আওয়ামী মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনি তালুকদার মোহনগঞ্জ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব। তিনি পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা।
২৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
৩২ মিনিট আগে