পদ্মা নদীঘেরা ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর দক্ষিণ-মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি জনপদ। কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এ জেলার বিশেষ পরিচিতি রয়েছে। এই জেলা ও এর উপজেলা যেমন- ফরিদপুর সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, সদরপুর, নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন, মধুখালী ও সালথা-এর সকল স্থানীয় রাজনীতি, উন্নয়ন কার্যক্রম, দুর্ঘটনা, সামাজিক ঘটনা এবং নানা সমসাময়িক সংবাদ এই টপিক পেজে প্রকাশিত হয়।

ফরিদপুরের ভাঙ্গায় নিজেকে কমিশনারের ভাগনে পরিচয় দিয়ে পথচারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে হামিদুল গাজী ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কথিত কমিশনারের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, হামিদুলের নামে দেশের বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং হাসান শেখ তাঁদের সম্পর্কে তথ্য জানতেন। একপর্যায়ে হাসান মাদক কারবারিদের বিষয়ে পুলিশকে তথ্য দেন। এতে আসামিরা তাঁর ওপর ক্ষুব্ধ হন এবং তাঁকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুরসহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকে) প্রিপেইড মিটার রিচার্জ গতকাল সোমবার বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ১৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে সেটি আবার সচল হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা তাঁর মা ও বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।