পাবনা
পাবনা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা, যা কৃষি উৎপাদন, শিল্পায়ন ও শিক্ষার জন্য সুপরিচিত। পদ্মা ও যমুনা নদীবেষ্টিত এই অঞ্চলে প্রতিদিনই ঘটে নানা স্থানীয় ঘটনা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যকলাপ। জেলার সর্বশেষ সংবাদ, দুর্ঘটনা, রাজনীতি ও সমসাময়িক আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। পাশাপাশি সুজানগর, ঈশ্বরদী, ভাঙ্গুড়া, পাবনা সদর, বেড়া, আটঘরিয়া, চাটমোহর, সাঁথিয়া ও ফরিদপুর উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে প্রকাশিত হয়।

হাসপাতালের টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, কর্মস্থলে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী জানান, গত ১০ সেপ্টেম্বর ই-জিপি প্রক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে ৮০ লাখ ৭৬ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও ই-জিপি নীতিমালা অনুসরণ করে অনলাইনে দরপত্র মূল্যায়নের...

সাঁথিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামে রোমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে প্রবাস থেকে ছুটিতে আসা স্বামী আব্দুর রহিম (৪৫)। আব্দুর রহিম চরপাড়া গ্রামের রইজ মোল্লার ছেলে এবং নিহত গৃহবধূ একই ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মরহম আলীর মেয়ে।

ছয় সপ্তাহের মধ্যে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ছয় সপ্তাহের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে।

পাবনায় জোড়া খুন, সন্দেহভাজন একজন গ্রেপ্তার
পাবনার পুষ্পপাড়া বাজারে জোড়া খুনের সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার ভোরে সদরের আতাইকুলার পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুসা (২৬)।












