
প্রেমিকের সঙ্গে বিয়ে না দিয়ে পরিবার থেকে জোর করে অন্যত্র বিয়ে দেওয়ায় অভিমানে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রাম থেকে হিরা খাতুন (২০) নামের ওই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৃত হিরা খাতুন দাদপুর গ্রামের রতন আলী শেখের স্ত্রী এবং কুষ্টিয়া জেলার সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে রতন আলীর সঙ্গে হীরা খাতুনের বিয়ে হয়। বিয়ের দুদিন পর হীরা খাতুন স্বামীকে নিয়ে কুষ্টিয়ায় তাঁর বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি আর শশুরবাড়ি ফিরবেন না বলে পরিবারকে জানিয়ে দেন। কিন্তু বাবার বাড়ি থেকে তাঁকে আবার শ্বশুরবাড়িতে ফেরত পাঠানো হয়। গতকাল সোমবার সন্ধ্যায় বাঘার দাদপুরে স্বামীর বাড়িতে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। নববধূর লেখা একটি চিঠি পাওয়া গেছে।
ওই চিঠিতে লেখা রয়েছে, ‘আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে আর হয়তো জীবিত পাবেন না। আমি চেয়েছিলাম আমার প্রেমিক স্বপ্নের পুরুষের সাথে বিয়ে করে সুখী হব। কিন্তু সেটা আর সম্ভব হলো না। আপনাদের কাছে আমার শেষ ইচ্ছা, আমি মারা যাওয়ার পর আমার কবরটা আমার প্রেমিকের বাড়ির সামনের গোরস্তানে দাফন করবেন।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে