
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের (মোটরসাইকেল প্রতীক) প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুল ইসলামের (৪৭) ওপর হামলা চালানো হয়েছে। গতকাল রোববার রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম শরিফের লোকজন এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তবে ওই পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে গুরুতর অবস্থায় শহিদুল ইসলামকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় জখম হয়েছে।
এ বিষয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক অভিযোগ করেন, ‘গতকাল রোববার রাতে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বড় ভাই ও আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের কর্মী আমার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে বলেন। একপর্যায়ে তাঁরা আমার প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুলের বাড়িতে হামলা-ভাঙচুর চালান। এ সময় বাধা দিলে তাঁকে পিটিয়ে জখম করা হয়। এর আগে প্রচারের শুরুর দিকে আমার ওপর শরিফের কর্মীরা হামলা চালান। ওই ঘটনার বিচার হয়নি, এখন আমার কর্মীর ওপর হামলার ঘটনা ঘটল। এ ঘটনার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে আমার শঙ্কা তৈরি হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘আমি ও আমার কর্মীরা কেন্দ্রে এজেন্ট দেওয়ার কাজ নিয়ে দুই দিন ধরে ব্যস্ত আছি। আমার কোনো অনুসারী হামলার সঙ্গে জড়িত নয়।’
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফ আলী সম্রাট বলেন, আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে মারধর করা হয়েছে। তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করে বিপাকে পড়েছেন মো. অপু মিয়া। একই দিনে দুই ঘণ্টার ব্যবধানে তাঁর মুঠোফোনে প্রথমে ‘সংশোধনের প্রয়োজন’ এবং পরে ‘আবেদন বাতিল’—সংক্রান্ত দুটি এসএমএস আসে। আবেদন বাতিলের কারণ হিসেবে আগের একটি পাসপোর্টের তথ্য গোপনের কথা জানানো হলেও...
৪ মিনিট আগে
বরিশালের গৌরনদী উপজেলার রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রকে মারধর, কান ধরে ওঠবস করানো এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফ (৪৪) নামের এক অভিভাবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৩ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষে ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত...
১৭ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরোনো আসামির বিরুদ্ধে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় মামলার বাদী মোহাম্মদ রুবেল ও তাঁর বাবা তামিজ আহমদ আহত হয়েছেন। পুলিশ বলছে, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
২২ মিনিট আগে