রাজবাড়ীর পাংশায় শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী শাটল ট্রেনটি মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছায়। সে সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
১ ঘণ্টা আগে
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচন হওয়ায় এবারের বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে ‘ক্যাঁচাল’ হয়েছে বিস্তর। মেলা আদৌ হয় কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। তারিখ পেছানোর বিরোধীরা ঐতিহ্য ভঙ্গ হওয়া নিয়ে অনুযোগ করেছিলেন। পিছিয়ে রোজায় চলে গেলে মেলা জমবে না, এমন যুক্তিও ছিল।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে ইয়াবার চোরাচালান করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইদুল ইসলাম নামের এক যাত্রী ধরা পড়েছেন।
৩ ঘণ্টা আগে
খুলনায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন।
৩ ঘণ্টা আগে