
নাব্যতা সংকট, তীব্র স্রোত ও ঘাট সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে ঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থাকা ট্রাকচালকেরা অত্যন্ত দুর্ভোগে পড়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাট এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। যাত্রীবাহী যানবাহনগুলো ঘাটে এসে ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে। সন্ধ্যা ৬টার সময় খোঁজ নিয়ে জানা গেছে, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়ক পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি দাঁড়িয়ে আছে।
ফেরিঘাটসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, পদ্মা নদীতে তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া প্রান্তের অধিকাংশ ঘাটে ফেরি ভিড়তে পারে না। বর্তমানে মাত্র ৪ ও ৬ নম্বর ঘাট সচল রয়েছে। এর মধ্যে ৬ নম্বর ঘাটে সারা দিনেও কোনো ফেরি ভিড়তে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭ নম্বর ফেরিঘাটটিও নাব্যতা সংকটের কারণে প্রায় এক মাস বন্ধ রয়েছে। ফলে একমাত্র ঘাট দিয়ে যানবাহন পারাপার করায় চাপ বেড়েছে কয়েক গুণ।
ইব্রাহিম সরদার নামের এক ট্রাকচালক বলেন, দৌলতদিয়া পারে ঘাট সংকট রয়েছে। দীর্ঘদিন পার হয়ে গেলেও ড্রেজিং শুরু হয়নি। আমাদের মতো সাধারণ চালকদের ঘাটে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সজিব নামের এক ট্রাকচালক বলেন, সংশ্লিষ্টদের অবহেলার কারণে ঘাটে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সময়মতো ব্যবস্থা নিলে এমন দুর্ভোগ হতো না।
ঢাকা থেকে ফরিদপুরগামী মুস্তাক হাওলাদার নামের এক যাত্রী বলেন, দৌলতদিয়া ঘাটের পন্টুনেই ফেরি ভিড়তে প্রায় ৪০ মিনিট লেগেছে। প্রচণ্ড স্রোতে ফেরি ভিড়তে সময় লাগছে।
সন্ধ্যা ৬টায় প্রায় ৩শ পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় থাকার সত্যতা নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে রাতে অপেক্ষায় থাকা ট্রাকের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ছোট-বড় ফেরি রয়েছে। এর মধ্যে পালাক্রমে ৯টি ফেরি প্রতিদিন চলাচল করে। সব ঘাট সচল হলে যানবাহন পারাপারে আর সমস্যা থাকবে না।

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামের এক যুবককে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি মামলায় তাঁকে ৩০ বছর করে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
১৫ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া জাহান সর্বোচ্চ নম্বর (১১৭৩) পেয়েও প্রশাসনের কৃতী শিক্ষার্থীদের তালিকায় স্থান পায়নি। অথচ তার চেয়ে কম নম্বর পাওয়া আট শিক্ষার্থীকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ সুমাইয়া জাহানের আপত্তির মুখে স্থগিত করা হয় ক্রেস্ট বিতরণ।
২০ মিনিট আগে
নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগের খোঁজে আজ বৃহস্পতিবার রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ২৪ ঘণ্টায় ব্যাগে থাকা ল্যাপটপের অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ব্যাগ উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), রেলওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব...
২২ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পুলিশ সার্জেন্ট বেলায়েত হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮৯ লাখ ৭৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
২৩ মিনিট আগে