
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে মদসহ নার্গিস বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

নাব্যতা সংকট, তীব্র স্রোত ও ঘাট সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে ঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থাকা ট্রাকচালকেরা অত্যন্ত দুর্ভোগে পড়েছেন।

পদ্মা নদীতে তীব্র স্রোত ও নাব্যতা সংকটে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাটে ফেরি ভেড়াতে সমস্যা হচ্ছে। নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে দৌলতদিয়া ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাটসংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেওয়ায় নদীতীরবর্তী বসতবাড়ি, স্থাপনা ও স্থানীয় জনজীবন হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে নদীপারের বাসিন্দারা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।