Ajker Patrika

রাজবাড়ীতে গভীর রাতে দুই ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীতে গভীর রাতে দুই ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ
শরিষা ইউনিয়ন পরিষদের জানালায় আগুন দিলে সেটা কালো হয়ে যায়। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় গভীর রাতে দুটি ইউনিয়ন পরিষদের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা উপজেলার শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদে আগুন দেয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন ধরিয়ে দেয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়দের কেউ কেউ। তবে অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছে।

শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস জানান, তিনিও ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় পরিষদে যাওয়া হয়নি তাঁর। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পেরেছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত