
নুরাল পাগলার আস্তানায় হামলার ৬ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। আজ শুক্রবার রাজবাড়ীর পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশে তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) পদে সংযুক্ত করা হয়।
একই আদেশে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবেও বদলি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিয়মিত বদলির ধারাবাহিকতায় গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদলি করা হয়েছে। আর বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার ওসি পদে বদলি করা হয়েছে।

বাগেরহাট জেলার রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পরিবারের ১০ জন রয়েছেন।
২২ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদে শহরে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য পুলিশকে বিশেষ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বেশির ভাগ মানুষ ঈদে ঢাকা ছেড়ে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি কিংবা অন্য কোনো অপতৎপরতা ঘটতে দেওয়া যাবে না।
৩৫ মিনিট আগে
নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে তিন ও নাতি। আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক আজকের পত্রিকাকে এতথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
১ ঘণ্টা আগে