
পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সাবেক স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পর সেখানেও ফের হামলার চেষ্টা চালান অভিযুক্ত সাবেক স্বামী। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আহত নারীর নাম সুমনা (১৮)। তিনি পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঝাটকাঠি গ্রামের বাসিন্দা ও ফারুক সিকদারের মেয়ে। অভিযুক্ত ব্যক্তির নাম অমিত হাসান (২৫)। তিনি শহরের শিক্ষা অফিস রোড এলাকার লুৎফর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমনা ও অমিতের বিয়ে হয়। তাঁদের সংসারে পাঁচ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, অমিত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। এসব কারণে প্রায় দুই মাস আগে সুমনা তাঁকে তালাক দেন।
গতকাল সন্ধ্যা থেকে অমিত হত্যার উদ্দেশ্যে সুমনার ঘরের ভেতরে লুকিয়ে ছিলেন। রাতের দিকে সুমনাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানেও আবার হামলার চেষ্টা করেন অমিত। এ সময় স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক আসিফ জানান, রাত ১০টার দিকে গুরুতর জখম অবস্থায় সুমনাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঈদুল আজহার এক সপ্তাহ পার হলেও চামড়ার হাটে ক্রেতার দেখা নেই। মৌসুমি ব্যবসায়ীরা বিক্রির আশায় পশুর চামড়া নিয়ে দিনভর বসে থেকে হতাশ হয়ে পড়ছেন। চামড়ার ব্যবসায় বড় লোকসানের মুখে পড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
৩৫ মিনিট আগে
ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
৫ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ ঘণ্টা আগে