
আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোলমুক্ত থাকবে। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এই টোলপ্লাজা দিয়ে ঢাকা শহরে প্রবেশকারী যানবাহনের কাছ থেকে কোনো টোল আদায় করা হবে না।
নির্ধারিত সময়ের মধ্যে ওই টোলপ্লাজা ব্যবহারকারী যানবাহনগুলো এই সুবিধা পাবে।

মামলার বরাত দিয়ে সিআইডি জানায়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত সাইবার মনিটরিংয়ে দেশের ভেতর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়া সাইটের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। তদন্তে বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে...
৯ মিনিট আগে
খুলনা নগরীর লবণচরা থানাধীন এলাকায় এক দিনে দুই যুবক হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। দুই হত্যাকাণ্ডে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
১২ মিনিট আগে
গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১২০০-এর বেশি নারী শিক্ষার্থীর স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হয়। পরদিন ১০ আগস্ট সংহতি সমাবেশের মাধ্যমে প্রশাসনকে ‘সান্ধ্য আইন’ বাতিলের বিষয়ে সুনির্দিষ্ট আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করে প্রশাসন শুধু এক ঘণ্টার জন্য ‘কারফিউ’ ...
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়।
২২ মিনিট আগে