দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রলির নিচে চাপা পড়ে শাকিব হাসান (২০) নামের এক যুবক মারা গেছেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাঙামাটি বোল্লাকালী মন্দির এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিব ওই ট্রলির হেলপার (চালকের সহকারী) ছিলেন বলে জানা গেছে।
শাকিব হাসান পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের খাজেরডাঙা গ্রামের মো. গোফফার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি বোল্লাকালী মন্দির এলাকায় নবাবগঞ্জগামী কাঠখড়িবোঝাই একটি পাওয়ার ট্রলি থেকে অসাবধানতাবশত সহযোগী আকস্মিকভাবে পড়ে যান। এ সময় তাঁর ওপর দিয়ে ওই ট্রলির চাকা উঠে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ শাহ জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।

গত সোমবার ১১ মে সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন আবদুল কাদির (৫০), তাঁর তিন ছেলে মেহেদি (১৭), সাকিব (১৬) ও যমজ ভাই রাকিব (১৬)।
২ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জন্ম নেওয়া দুই যমজ ভাইয়ের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। চিকিৎসকরা বলছেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট শরীরে জন্ম নিয়েছে শিশু দুটি। এখন তাদের নিউনেটাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।
৫ মিনিট আগে
ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়ায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৪৯ বোতল মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। আজ (১৫ মে) শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ধোবাউড়ার কলসিন্দুর ঘাটপাড় মসজিদসংলগ্ন পাকা সড়ক থেকে পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন...
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের বড় মাঠের উত্তর-পূর্ব কোণে শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো পাওয়া যায়।
১ ঘণ্টা আগে