
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার পৌরসভা বাদে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক রুকন বৈঠকে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জহুরুল ইসলাম খান সাঁথিয়া উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চূড়ান্ত প্রার্থীরা হলেন—ধোপাদহ ইউনিয়নে মাওলানা মেহেদী হাসান, কাশিনাথপুর ইউনিয়নে সাইফুল ইসলাম মিতুল, নন্দনপুর ইউনিয়নে অধ্যাপক আনিছুর রহমান, করমজা ইউনিয়নে মাহমুদুন্নবী পিন্টু, নাগডেমড়া ইউনিয়নে হাফিজুর রহমান, ক্ষেতুপাড়া ইউনিয়নে জিয়াউর রহমান, আর-আতাইকুলা ইউনিয়নে শহিদুল ইসলাম, গৌরীগ্রাম ইউনিয়নে আবুল কালাম আজাদ, ধুরাউড়ি ইউনিয়নে জাহাঙ্গীর আলম, ভুলবাড়িয়া ইউনিয়নে মাহাতাব উদ্দিন।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার আমির মাওলানা মকলেছুর রহমান, উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমানসহ সাঁথিয়া উপজেলার রুকনরা।
বৈঠকে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
৪ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বনের ভেতর রেখে অন্য ছয় বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
২০ মিনিট আগে