ইউনিয়ন পরিষদ

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে সাড়ে চার হাজার ইউপির সিংহভাগ ভোট প্রথম দুই ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’
দফাদার ও মহল্লাদারদের পদবি বদলে দিয়েছে সরকার। দফাদারদের পদবি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ প্রধান’ ও মহল্লাদারদের পদবি বদলে ‘গ্রাম পুলিশ’ করা হয়েছে।

গরিবের কোটি টাকা লোপাট, ১৩ জনের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ও ১ শতাংশ করের প্রকল্পে ১ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৫৮৩ টাকা আত্মসাতের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার মামলা দুটি করা হয়।

৩০ নভেম্বরের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর তালিকা দিতে এনসিপির নির্দেশনা
এনসিপির নির্দেশনায় বলা হয়েছে, আহ্বায়ক হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর। তবে ৪০ বছর বা তার বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সদস্যসচিবের ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর।












