
পাবনার ভাঙ্গুড়ায় বিয়ে পড়াতে অস্বীকৃতি জানানোয় ওসমান গনি মোল্লা (৬২) নামের এক ইমামকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চণ্ডীপুর সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
নিহত গনি খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি ওই মাদ্রাসার নৈশপ্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে শাহাদত হোসেন মোবাইল ফোনে ময়মনসিংহ এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সোমবার রাতে মেয়েটিকে নিয়ে চণ্ডীপুর এলাকায় আসেন শাহাদত ও তাঁর দুলাভাই ইয়াসিন আলী। তাঁরা গনি মোল্লার কাছে গিয়ে শাহাদতের সঙ্গে ওই তরুণীর বিয়ে পড়ানোর অনুরোধ করেন।
তবে শাহাদতের আগের পক্ষের স্ত্রী ও সন্তান থাকায় ইমাম গনি বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদত ও ইয়াসিন মিলে ধারালো দা দিয়ে গনিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। তাঁর সঙ্গে থাকা একজন কিশোর চিৎকার করে স্থানীয়দের খবর দিলে বাজারের নৈশপ্রহরীর সহায়তায় গনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। গনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহাদত হোসেনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজনের বিয়ে না পড়ানোর কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যাকারীকে শনাক্ত করতে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, দ্রুতই হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে। মামলার প্রস্তুতি চলছে।’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২২ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে