Ajker Patrika

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২২
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে এক ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের জরুরি বিভাগের ১৬ তলা ছাদ থেকে লাফিয়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তি মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যাবেলায় বারডেম হাসপাতালে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উল ইসলাম বলেন, বারডেম হাসপাতালের স্টাফদের মাধ্যমে জানতে পেরেছি দিপু সুলতান নামে ওই ব্যক্তি ছাদ থেকে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, ওই ব্যক্তির পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তাঁদের স্থানীয় বাড়ি পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায়। আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে। কেন তিনি আত্মহত্যা করেছে এখন পর্যন্ত জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত