
সংসদীয় কমিটিতে প্রতিমন্ত্রী ও হুইপদের অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কমিটির সভাপতি হবেন বেসরকারি সদস্য এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে যাঁরা আছেন, তাঁরা সদস্য হিসেবে থাকবেন। বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে চিফ হুইপকে অনুরোধ করেন স্পিকার।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় কমিটি গঠন ও দুটি পুনর্গঠন করেন। এরপর তাঁর উদ্দেশে এ কথা বলেন স্পিকার।
প্রতিমন্ত্রীর পদমর্যাদাধারী জাতীয় সংসদের সরকারদলীয় চারজন হুইপকে চারটি সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। তাঁরা হলেন হুইপ রকিবুল ইসলাম বকুল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আখতারুজ্জামান মিয়া ও জি কে গউছ। তাঁদের মধ্যে রকিবুল ইসলাম বকুলকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি, আখতারুজ্জামান মিয়াকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি এবং জি কে গউছকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।
অন্য দিকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। রীতি অনুযায়ী, সংসদ সদস্য হলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিজ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়। এর বাইরে কোনো কমিটিতে তাঁদের রাখা হয় না।
চিফ হুইপের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় চিফ হুইপ একটি বিষয় আমি লক্ষ করেছি যে, এই কমিটিগুলো যখন গঠন করা হয়, স্পিরিট হলো কমিটির চেয়ারম্যান বেসরকারি সদস্য হবেন এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে যাঁরা আছেন, তাঁরা সদস্য হিসেবে থাকবেন। কিন্তু আমি লক্ষ করেছি যে, কয়েকটি মন্ত্রণালয়ে সদস্যপদে প্রতিমন্ত্রী, হুইপ—এ ধরনের উচ্চপদস্থ এবং সরকারি সুযোগ-সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো বাধা নেই। কিন্তু স্পিরিট হলো এবং সংসদের প্রথা হলো, বেসরকারি সদস্যরাই সদস্যপদে থাকবেন এবং মন্ত্রীও একজন সদস্য থাকবেন। বিষয়টি ভবিষ্যতে কমিটি গঠনকালে বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।’

আরও পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এসব কমিটিতেও সভাপতির পদ পায়নি বিরোধী দল। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিলটি আরও যাচাই-বাছাইয়ের দাবি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে এসআরবি বিলে ৮টি বিষয়ে ভিন্নমত দিয়েছেন বিরোধী দলের সদস্যরা।
২ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের প্রতি নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা এবং জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে