আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: ক্রিয়েটিভ।
পদের নাম: এক্সিকিউটিভ।
পদসংখ্যা: একটি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব ফাইন আর্টস (বিএফএ)/ব্যাচেলর অব আর্কিটেকচার/মাস্টার্স।
অভিজ্ঞতা: ২–৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: ২৫–৩৫ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ৩০,০০০–৪০,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা ও উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।










