Ajker Patrika

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২০: ১১
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক
ফাইল ছবি

বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন ও শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতা এবং অতিরিক্ত উৎপাদনের অভিযোগে ‘সেকশন ৩০১’ আইনের আওতায় তদন্তের পর এসব শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তদন্তের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।

তবে সব দেশের ওপর একই হারে শুল্ক আরোপ করা হবে না। দেশ ও পণ্যভেদে শুল্কের হার ভিন্ন হবে।

ঘোষণা অনুযায়ী, চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। এরপর রয়েছে ভিয়েতনাম, দেশটির ওপর শুল্কের হার সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে। অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ বা ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার আরও কম হতে পারে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কিছু দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সম্মত হয়েছিলেন। ফলে নতুন ঘোষণার শুল্কের সঙ্গে আগের চুক্তিতে নির্ধারিত সীমার সমন্বয় হবে।

নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলো তাদের অভ্যন্তরীণ চাহিদা এবং বাজারের মৌলিক নীতি বা বাস্তবতার বাইরে গিয়ে মাত্রাতিরিক্ত পণ্য উৎপাদন ও কারখানা সক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করছিল—এমন অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত