
পাবনা চাটমোহর উপজেলায় ধারালো অস্ত্রাঘাতে একটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কুকুরটি নিজের বাড়ির পোষা কুকুর ছিল বলে দাবি ওই গ্রামের কৃষক সোলায়মান প্রামাণিকের। আর অভিযুক্ত নাইম হোসেন একই গ্রামের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী কৃষক সোলায়মান প্রামাণিক বলেন, ‘সকালে আমি বাড়িতে ছিলাম না। মাঠে কাজে ছিলাম। কাজ থেকে বাড়িতে আসার পর দেখি আমার কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। পরে আমার মায়ের কাছে শুনতে পারি নাইম ধারালো অস্ত্র (শাবল) দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলেছে। কী কারণে মেরেছে জানি না।’
সোলায়মান প্রামাণিক আরও বলেন, ‘আমার খুব শখের পোষা কুকুর ছিল। ঘটনার পর বিষয়টি আমি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং থানা-পুলিশকে জানাই। থানায় অভিযোগ দিচ্ছি। আমি আমার কুকুর হত্যার বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত নাইম হোসেন বলেন, ‘ওই কুকুরটা গতকাল বৃহস্পতিবার আমার কয়েকটা ছাগলকে কামড়িয়েছে। এ ছাড়া বাড়ির আশপাশে অনেকের ছাগল এবং মুরগিকে কামড়াইছে। ওই কুকুরটির কারণে ছাগল. মুরগি লালনপালন করা যাচ্ছে না। তাই অতিষ্ঠ হয়ে আজকে শাবল দিয়ে কুকুরটিকে মেরে ফেলেছি। আরও দুইটা কুকুর আছে, ওই দুইটাকেও মেরে ফেলব। তাদের যদি পোষা কুকুর হয় তাহলে বাড়িতে বেঁধে রাখা উচিত ছিল। তাদের কুকুরের কারণে অন্য মানুষের ক্ষতি হবে, এটা তো মেনে নেওয়া যায় না। আপনারা এলাকায় এসে খোঁজখবর নিলে সব বুঝতে পারবেন।’
এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে অফিসে নিয়ে এসে ময়নাতদন্ত সম্পন্ন করেছি। ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির পাঁজরে আঘাত করায় তার ফুসফুসে জখম লেগে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানায় মামলা হওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেওয়া হবে।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ‘সকালে ঘটনাটি মৌখিকভাবে জানার পর আমি প্রাণিসম্পদ দপ্তরকে জানাতে বলি। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লিখিত অভিযোগ দিচ্ছেন। অভিযোগ পাওয়ার পর মামলার করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন বন্দর শ্রমিকেরা। তাঁরা প্রয়োজনে জীবন দেবেন, তবু এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে দেবেন না বলে জানিয়েছেন।
২১ মিনিট আগে
খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
২৬ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শনিবার বিকেলে জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
১ ঘণ্টা আগে